Skip to main content

Ridge Bangla

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য নিউইয়র্ক সফরকে ঘিরে কঠোর অবস্থান নিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং তার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের একটি স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগের আদালতে হাজির করা প্রয়োজন।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ তার প্রশাসনের অধীন হলেও, নেতানিয়াহুর মতো একজন বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা সিটির মেয়রের রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

তবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে মামদানি জানান, নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখতে তিনি সিটির আইন বিভাগের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

This post was viewed: 14

আরো পড়ুন