Ridge Bangla

শিশুকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার সেই চাচি

নরসিংদীতে শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত লতা বেগমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কর্তৃপক্ষ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লতা বেগমকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নির্যাতনের ভিডিওকে কেন্দ্র করে গত ১৪ জুলাই রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয় লতা বেগমকে। এছাড়া তার স্বামী কাউছার আহমেদ ও বাবা আলমাছ মিয়াকেও আসামি করা হয়।

ঘটনার পর লতা বেগম আত্মগোপনে থাকলেও এর আগেই তার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন