Ridge Bangla

৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা করল ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় এ বাজেট ১ হাজার ৫৪২ কোটি টাকা কম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ডিএনসিসির সম্মেলন কক্ষে বাজেট উপস্থাপন করেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি ৯৫ লাখ টাকা। বাজেটের আকার কমানোর বিষয়ে তিনি বলেন, আয় ও ব্যয়ের সমন্বয় করে বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। সিটি করপোরেশনের নিজস্ব আয় এবং সরকারি অনুদানকে ভিত্তি করেই বাজেট নির্ধারণ করা হয়েছে।

প্রশাসক বলেন, বাজেটের আকার কমলেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন বাজেটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মো. শফিকুল ইসলাম আরও জানান, বর্তমানে ময়লা অপসারণের জন্য ডিএনসিসির নিজস্ব কোনো ভ্যান সার্ভিস নেই। এ কার্যক্রম বিভিন্ন বাড়িমালিক সমিতি ও সোসাইটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে নতুন আইন করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ৫৪টি ওয়ার্ডে হোম সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।

This post was viewed: 6

আরো পড়ুন