Skip to main content

Ridge Bangla

কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার দাবি

কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার (১৮ জুলাই) তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, ইরানের সামরিক বাহিনী কুয়েত ও জর্ডানে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েতের ক্যাম্প উদাইরির একটি গোলাবারুদের ডিপো, আল সালেম ঘাঁটি ও এর সদর দফতর ভবন, আরেকটি গোলাবারুদের ডিপো এবং নিকটবর্তী সংযোগকারী সেতু। এছাড়া জর্ডানের আল-আজরাক বিমান ঘাঁটির সামরিক জ্বালানি ট্যাঙ্কও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

এদিকে ইরানের সামরিক বাহিনী এক সতর্কবার্তায় বলেছে, কোনো শক্তি যদি ইরানি জাতির মনোবল পরীক্ষা করার চেষ্টা করে, তবে তাকে দেশটির সশস্ত্র বাহিনীর ‘ইস্পাত-কঠিন’ সংকল্প ও জবাবের মুখোমুখি হতে হবে।

This post was viewed: 29

আরো পড়ুন