Ridge Bangla

দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা, বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর

দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা সপ্তম রাতের সামরিক অভিযানের অংশ হিসেবে এ হামলার ঘটনা ঘটেছে বলে শনিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে মার্কিন বাহিনী সপ্তম দফার বিমান হামলা শুরু করার কিছুক্ষণ পরই দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বান্দার আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে তেহরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে অনুমতি ছাড়া এবং সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

অন্যদিকে, অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইসরায়েলে অতিরিক্ত কয়েক ডজন আকাশপথে জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

শুক্রবার ইরান জানায়, তারা সিরিয়ার আল-তানফ এলাকায় অবস্থিত একটি মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। তবে পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ওই হামলায় কোনো মার্কিন সেনা নিহত বা আহত হননি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র বড় ধরনের সাফল্য অর্জন করছে এবং এর ফলাফল খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।

This post was viewed: 7

আরো পড়ুন