Ridge Bangla

মার্কিন করদাতাদের অর্থে সমালোচকদের দমন করছে ইসরায়েল: আরাঘচির অভিযোগ

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার অভিযোগ, মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলের সমালোচকদের নীরব করার চেষ্টা করা হচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে আরাঘচি বলেন, বিদেশি প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্কবার্তা দেওয়া হলেও ইসরায়েলের বিস্তৃত প্রভাবকে কীভাবে দেখা হচ্ছে, যখন দেশটি যুক্তরাষ্ট্র প্রশাসনকে ‘জেতা সম্ভব নয়’ এমন একটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে।

এ মন্তব্য করতে গিয়ে তিনি ‘টাইম’ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ব্যবস্থাপক ব্র্যাড পার্সকেল ইসরায়েলের একটি প্রভাব বিস্তারকারী প্রচারণা পরিচালনা করছেন, যার লক্ষ্য ট্রাম্পপন্থী ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমর্থকগোষ্ঠী।

আরাঘচি আরও অভিযোগ করেন, “এর চেয়েও খারাপ বিষয় হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ ব্যবহার করে দেশটির সমালোচকদের নীরব করার চেষ্টা করছে।” তিনি বলেন, এসব বিষয় শিগগিরই প্রকাশ পাবে।

তবে আরাঘচির এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

This post was viewed: 4

আরো পড়ুন