Skip to main content

Ridge Bangla

১৫ বছরে রেলপথে ঘটেছে ১৩৩৪টি দুর্ঘটনা: সংসদে রেলমন্ত্রী

দেশে গত ১৫ বছরে রেলপথে ছোট-বড় মিলিয়ে ১৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এর মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১০৫১টি এবং পশ্চিমাঞ্চলে ২৮৩টি দুর্ঘটনা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

রেলমন্ত্রী জানান, অধিকাংশ ক্ষেত্রে রেললাইন, পয়েন্টস অ্যান্ড ক্রসিংয়ের ত্রুটির কারণে বগি লাইনচ্যুত হয়। এছাড়া চাকার শার্পফ্রেঞ্জ, গেজের অসামঞ্জস্যতা এবং প্রাকৃতিক কারণে রেললাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনা প্রতিরোধে রেললাইন নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি নতুন রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে।

শেখ রবিউল আলম আরও জানান, রেল দুর্ঘটনার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি বা বিভাগের দায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

This post was viewed: 19

আরো পড়ুন