Skip to main content

Ridge Bangla

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দের তথ্য বিএফআইইউ প্রধানের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০টি শিল্প গ্রুপের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিএফআইইউ প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, জব্দ করা সম্পদের মধ্যে দেশের অভ্যন্তরে থাকা ৫৭ হাজার কোটি টাকা এবং বিদেশে থাকা ১৯ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে।

তিনি আরও জানান, দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে চলতি বছরের শেষ নাগাদ ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে বিএফআইইউ প্রধান বলেন, কোনো ব্যাংক হিসাব সন্দেহজনক মনে হলে তা ফ্রিজ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কারও বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়ে থাকলে, সেটিও তদন্তের মাধ্যমে সামনে আসবে।

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পরিবার এবং এস আলম, নাবিল, বেক্সিমকোসহ ১০টি শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্তে একটি যৌথ তদন্ত দল কাজ শুরু করে।

ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সম্পদ জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা, বিদেশে থাকা সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

This post was viewed: 23

আরো পড়ুন