Skip to main content

Ridge Bangla

আওয়ামী লীগের রাজনীতি আইনের মাধ্যমেই নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত সময়ে আওয়ামী লীগের কর্মকাণ্ডের জন্য দলটি দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অতীতে নির্যাতন ও লুণ্ঠনের অভিযোগ থাকা সত্ত্বেও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই। তার ভাষায়, তারা আবার রাজনীতি করতে চায়, অথচ তাদের লজ্জা নেই। তবে প্রতিহিংসার কারণে সরকার কারও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায় না; বিষয়টি আইনের মাধ্যমেই নির্ধারিত হবে।

বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সহযোগীরা পৃথিবীর যেখানেই অবস্থান করুক না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে জন্য জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে।

দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ছাত্রসংগঠনগুলোকে কোনোভাবেই কলঙ্কিত হতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান।

This post was viewed: 30

আরো পড়ুন