Skip to main content

Ridge Bangla

পাবনায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ২

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। দুর্ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা এলাকার সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজশাহী থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে সোরাডাঙ্গি কড়ইতোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালক রাজ এবং অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন বুলু খাতুন নিহত হন। আহত হন আরও ২ জন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন।

This post was viewed: 18

আরো পড়ুন