Ridge Bangla

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত অন্তত ৯

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি বিক্ষোভকারী সংগঠনের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের পাকিস্তান নিয়ন্ত্রিত অংশে সাম্প্রতিক সময়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

গত জুনে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট অ্যাকশন কমিটি এ মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে বিতর্কিত নির্বাচনী ব্যবস্থার প্রতিবাদে বুধবার (১৫ জুলাই) বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, আঞ্চলিক পরিষদের ১২টি সংরক্ষিত আসন পাকিস্তানের অন্যান্য এলাকায় বসবাসকারী শরণার্থীদের জন্য বরাদ্দ থাকায় স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব কমে যাচ্ছে।

অন্যদিকে প্রশাসনের দাবি, বিক্ষোভকারীরা আগে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পাল্টা ব্যবস্থা নেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, জুন থেকে চলমান এ অস্থিরতায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন।

This post was viewed: 7

আরো পড়ুন