সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মদ বিক্রির সময় বাহারা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দেবব্রত তালুকদার (৩৪) ও জীবেশ দাশ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাতে মদ বিক্রির গোপন তথ্য পেয়ে ইউপি সদস্য দেবব্রত তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দেবব্রত ও জীবেশকে আটক করা হয়।
অভিযানের সময় জীবেশ দাশের শয়নকক্ষের খাটের নিচে ৩টি সাদা প্লাস্টিকের কন্টেনার পাওয়া যায়। প্রতিটি কন্টেনারে ১০ লিটার করে মোট ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে দুজনকে মদ সহ গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
This post was viewed: 25