বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে অবস্থান জানাল ভারত

বাংলাদেশে ভারতের ১১টি চলমান উন্নয়ন প্রকল্প অগ্রগতির ‘অভাবের’ কারণে স্থগিত হতে পারে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নাকচ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে দেশটির উন্নয়ন সহযোগিতা কর্মসূচি দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর […]
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন। বন্যার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষামন্ত্রীর সমালোচনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একজন পরীক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে […]
সুনামগঞ্জে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মদ বিক্রির সময় বাহারা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দেবব্রত তালুকদার (৩৪) ও জীবেশ দাশ (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাতে মদ বিক্রির গোপন তথ্য পেয়ে ইউপি সদস্য দেবব্রত তালুকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দেবব্রত ও জীবেশকে আটক করা হয়। অভিযানের সময় জীবেশ দাশের […]
এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ, ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অন্য ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সকালে মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আসামিরা […]
স্কুলে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, নতুন নির্দেশনা থালাপতি বিজয়ের সরকারের

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে নতুন নির্দেশনা জারি করেছে তামিলনাড়ু সরকার। সরকারি স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক এবং বেসরকারি ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের ভাষ্য, স্কুল শিক্ষা গ্রহণের স্থান, রাজনৈতিক কার্যক্রম পরিচালনার মঞ্চ নয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, স্কুলশিক্ষামন্ত্রী রাজ মোহনের জারি করা সার্কুলারে বলা হয়েছে, শুধুমাত্র সরকারি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়া নির্বাচিত […]
এফ–৩৫ ফেরত পেতে এস–৪০০ বিক্রির পথে তুরস্ক, ক্রেতা নিয়ে জোর আলোচনা

যুক্তরাষ্ট্রের এফ–৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যুক্ত হওয়ার সম্ভাবনার মধ্যে রাশিয়ার কাছ থেকে কেনা এস–৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে তুরস্ক। সম্ভাব্য ক্রেতা হিসেবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের অন্তর্ভুক্ত কয়েকটি দেশের নাম আলোচনায় এলেও এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চূড়ান্ত চুক্তির ঘোষণা আসেনি। ফোর্বসের প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘ সাত বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে […]
নাগাল্যান্ডে বিস্ফোরণে আসাম রাইফেলসের জওয়ান নিহত, আহত ৪

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে আসাম রাইফেলসের ১ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) বিকেলে নাগাল্যান্ডের চুমুকেদিমা জেলায় এ বিস্ফোরণ ঘটে। নিহত জওয়ানের নাম হাবিলদার মোহাম্মদ ইকবাল। কোহিমার এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সুখোভি […]
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেকে নামাচ্ছে সরকার

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণে মাসিক ব্যয় অর্ধেকে নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য বিনা সুদে ঋণ দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়। উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিয়ে আসছিল সরকার। ২০১৭ সালে চালু হওয়া এ উদ্যোগ গত বৃহস্পতিবার […]