Ridge Bangla

যুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে হরমুজ প্রণালি খুলবে না: ইরান

যুদ্ধ, শত্রুতা ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালি কখনোই খুলে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের অবস্থান থেকে সরে আসবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের বরাতে সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালি চালু করার একমাত্র উপায় হলো ইরানের জনগণের অধিকারকে সম্মান করা।

তিনি বলেন, ‘যুদ্ধ, শত্রুতা এবং মার্কিন আগ্রাসনের মধ্যে হরমুজ প্রণালি কখনও খোলা হবে না।’

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ে দেশটির সশস্ত্র বাহিনী কোনো ধরনের ছাড় দেবে না।

আঞ্চলিক উত্তেজনা চলার মধ্যেই ইরানের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হলো। সম্প্রতি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া আরও বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর ওপর একটি দায়িত্ব রয়েছে। আমরা শহিদদের রক্তের প্রতিশোধ নিতে দায়বদ্ধ, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহিদ নেতার রক্তের প্রতিশোধ নিতে।’

This post was viewed: 5

আরো পড়ুন