Ridge Bangla

এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় প্রাণহানি ও জনজীবনে ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত এ অঞ্চলের কর্মসূচি অনুষ্ঠিত হবে না।

জাতীয় নাগরিক পার্টির সূত্র জানিয়েছে, স্থগিত কর্মসূচিগুলো পরে সমন্বয় করে নতুন সূচিতে আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত সময়সূচিও পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

দক্ষিণাঞ্চলে জুলাই পদযাত্রা আবার শুরু হবে আগামী ১৯ জুলাই (রোববার)। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে পদযাত্রা করবে দলটি।

তবে উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির পূর্বঘোষিত কর্মসূচিতে কোনো পরিবর্তন আসেনি।

আগের সূচি অনুযায়ী, ১৫ জুলাই (বুধবার) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

This post was viewed: 6

আরো পড়ুন