Skip to main content

Ridge Bangla

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেকে নামাচ্ছে সরকার

ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণে মাসিক ব্যয় অর্ধেকে নামানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য বিনা সুদে ঋণ দেওয়ার কার্যক্রম স্থগিত করা হয়।

উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিয়ে আসছিল সরকার। ২০১৭ সালে চালু হওয়া এ উদ্যোগ গত বৃহস্পতিবার (৯ জুলাই) স্থগিত করা হয়েছে।

সরকারের চলমান ব্যয় সংকোচন নীতির আওতায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই নীতির অংশ হিসেবে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি অর্থে বিদেশ সফর ও প্রশিক্ষণের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন