Ridge Bangla

ভিক্ষুক সেজে দোকানে ঢুকে দেড় লাখ রুপির স্মার্টফোন চুরি

ভিক্ষা চাওয়ার ভান করে মোবাইলের দোকানে ঢুকে প্রায় দেড় লাখ রুপি মূল্যের একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভিতে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেলাগাভি শহরের গোয়াভেস এলাকার একটি মোবাইলের দোকানে কর্মচারীদের উপস্থিতির মধ্যেই ফোনটি চুরি হয়।

অভিযোগ অনুযায়ী, ভিক্ষুকের ছদ্মবেশে দোকানে প্রবেশ করেন ওই ব্যক্তি। প্রথমে তিনি ভিক্ষা চাওয়ার অভিনয় করেন। পরে সুযোগ বুঝে দামি স্মার্টফোনটি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

ঘটনাটি বেলাগাভির তিলকওয়াড়ি থানা এলাকায় ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দোকানের নজরদারি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 9

আরো পড়ুন