Skip to main content

Ridge Bangla

বন্যা-ভূমিধসে ক্ষয়ক্ষতি, বাংলাদেশের পাশে থাকার বার্তা শেহবাজ শরিফের

বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুলাই) নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শোকবার্তায় শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত।

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

শেহবাজ শরিফ বলেন, আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি ব্যক্ত করছি।

বন্যায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত সবার নিরাপত্তা কামনা করে বিশেষ প্রার্থনাও করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

This post was viewed: 17

আরো পড়ুন