Ridge Bangla

মাধবপুরে ২২ লাখ টাকার ৪৫৫টি নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৪৫৫টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। পরে রিং জাল ও কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।

রোববার (১২ জুলাই) মাধবপুর বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

অভিযানে ৩৬০টি চায়না দুয়ারী নামে পরিচিত নিষিদ্ধ রিং জাল এবং ৯৫টি কারেন্ট জাল পাওয়া যায়। জব্দ করা মোট ৪৫৫টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে জব্দ করা জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মো. ফরিদুল হক, আনসার ও ভিডিপির প্রশিক্ষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ জালের ব্যবহার মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।

একই সঙ্গে আইন মেনে বৈধ জাল ব্যবহারের জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন