Ridge Bangla

গরু জবাইয়ে নিষেধাজ্ঞা স্থগিত, আদালতে স্বস্তি থালাপতি বিজয়ের সরকারের

তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। হাইকোর্টের ওই রায় চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকার। প্রাথমিকভাবে এই আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছে বিজয় সরকার। খবর এনডিটিভির।

সোমবার (১৩ জুলাই) আলোচিত নিষেধাজ্ঞার বিষয়ে রায় দেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশটি আইনি ‘সংশোধন’ বা পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তামিলনাড়ুর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি এসেছে।

গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজ্যজুড়ে গরু জবাই পুরোপুরি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ১৯৭৬ সালের আগস্টে জারি করা একটি পুরোনো সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় বিজয় সরকার। তাদের যুক্তি ছিল, দেশের প্রচলিত আইন ও সংবিধিবদ্ধ বিধানে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে নির্ধারিত স্থানে বিশেষ শ্রেণির গরু জবাইয়ের স্পষ্ট অনুমতি রয়েছে। ফলে সেই বিধিবদ্ধ আইনের পরিপন্থি কোনো বিচার বিভাগীয় নির্দেশ বা নিষেধাজ্ঞা টেকসই হতে পারে না।

ঐতিহ্যগতভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ পবিত্র ঈদুল আজহার সময় স্থানীয় বিধিবিধান অনুসরণ করে ধর্মীয় সমাবেশ ও ব্যক্তিগত প্রাঙ্গণে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা উৎসর্গ করে থাকেন।

একইভাবে তামিলনাড়ুর বেশ কয়েকটি হিন্দু মন্দিরেও বার্ষিক উৎসবের সময় ধর্মীয় রীতিনীতি অনুসারে পশু বলিদানের প্রথা প্রচলিত রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন