Ridge Bangla

মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে গিয়ে বাসচাপায় বাবার মৃত্যু

রংপুরে ৬ বছর বয়সী মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে বাসচাপায় আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

রোববার (১২ জুলাই) সকালে নগরীর মডার্ন মোড়ের তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম স্থানীয় একটি মাদরাসার প্রধান শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেয়েকে নিয়ে হেঁটে মাদরাসার দিকে যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে প্রবেশ করে। ইউটার্ন নেওয়ার সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা মেয়েটি প্রাণে বেঁচে যায়।

দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

রংপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একজন মারা গেছেন। বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন