নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চারজন নিহত হয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো রয়েছে।
This post was viewed: 5