Ridge Bangla

পরিবারের সামনে ১১ বছরের শিশুকে টেনে নিয়ে হত্যা করল সিংহ

ভারতের গুজরাটের গিরনার পাহাড়ে মন্দিরে যাওয়ার পথে পরিবারের সদস্যদের সামনে থেকে ১১ বছর বয়সী এক শিশুকে টেনে নিয়ে হত্যা করেছে একটি সিংহ। ঘটনার পর তীর্থযাত্রীদের ব্যবহৃত ওই পথ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে তীর্থযাত্রার পথের ৫০তম ধাপ থেকে শিশুটিকে ধরে নিয়ে যায় সিংহটি। ওই সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

শিশুটিকে টেনে নিকটবর্তী বনের দিকে নিয়ে যায় সিংহটি। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে তার দেহের খণ্ডাংশ পাওয়া যায়।

ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর একটি সিংহকে আটক করা হয়। কর্তৃপক্ষের ধারণা, ওই সিংহটিই শিশুটিকে টেনে নিয়ে গিয়েছিল। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে আরও ২টি সিংহকে বন্দি করা হয়েছে।

প্রথমে আটক করা সিংহটির বমিতে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। অন্য ২টি সিংহও শিশুটির দেহ খেয়েছে কি না, তা জানতে পরীক্ষা করা হচ্ছে।

ঘটনাস্থল এলাকায় একটি প্রাচীন জৈন ও হিন্দু মন্দির রয়েছে। প্রায় ১০ হাজার ধাপ পেরিয়ে ভক্তরা ওই মন্দিরে যান।

This post was viewed: 4

আরো পড়ুন