Ridge Bangla

৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার জনসমক্ষে খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে দানবাক্স খোলা হয়েছে। শনিবার (১১ জুলাই) মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে বাক্সগুলো খুলে টাকা গণনার কাজ শুরু হয়।

মাত্র ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জনসমক্ষে মাজারের দানবাক্স খোলা হলো।

এর আগে বৃহস্পতিবার মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় দানবাক্সের অর্থ গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

টাকা গণনার কাজে অংশ নিয়েছেন হজরত শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শন করেন।

ওই সময় মাত্র ৪ দিনে দানবাক্সে জমা হয় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে অর্থগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সিলেটের সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা রাখা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন