কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ মোহাম্মদ বাছির (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। বাছির একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার উপপরিদর্শক সমর বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক ওমর ফারুক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাজাপাড়া এলাকায় অভিযান চালান। অভিযানের সময় বাছিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাছিরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
This post was viewed: 19