Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, সহকারী আটক

কক্সবাজারে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির সহকারী শেখ রাতুলকে (২৩) আটক করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

আটক শেখ রাতুল সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেরশ্বর ইউনিয়নের শেখ সাইফুল ইসলামের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, আটক শেখ রাতুলের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসচালক নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকাগামী একটি স্লিপার বাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ৪ ও ৫ নম্বর স্লিপার আসনের নিচের পাটাতনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

This post was viewed: 22

আরো পড়ুন