Skip to main content

Ridge Bangla

যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোয় ৩০ কোটি ডলারের ক্ষতি

সাম্প্রতিক যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতিবিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন এ তথ্য জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আফশিন জানান, দেশটি বিভিন্ন উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল। এসব প্রযুক্তির কোনো সামরিক ব্যবহার ছিল না। এরপরও ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু করেছে প্রতিপক্ষ।

তিনি বলেন, “তারা আমাদের গবেষণা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমরা আরও শক্তিশালীভাবে তা পুনর্গঠন করব।”

হোসেইন আফশিন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রগতিকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে ইরান।

তার ভাষায়, “আমরা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হতে চাই। কারণ, যে দেশ এ খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে।”

তিনি আরও জানান, যুদ্ধে গবেষণা অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হলেও ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রা থামবে না। ক্ষতিগ্রস্ত গবেষণা কেন্দ্র ও অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

This post was viewed: 22

আরো পড়ুন