Ridge Bangla

ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চায় ইসরায়েল, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে পুনরায় হামলা চালাতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির অপেক্ষায় রয়েছে দেশটি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, জেরুজালেমের কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা আগামী কয়েক দিন ধরে চলতে পারে।

একই ধরনের তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্টও। জেরুজালেমভিত্তিক একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এবং পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু করতে আগ্রহী ইসরায়েল।

ওই সূত্রের ভাষ্য, ‘প্রয়োজন হলে আমরা আবারও এটি করতে প্রস্তুত।’

তবে একই সূত্র জানায়, সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হতে হয়- এমন পরিস্থিতিতে আবার ফিরতে চায় না ইসরায়েল।

সূত্রটি আরও বলেছে, ‘যদি এমনটিও আমাদের মূল্য হিসেবে দিতে হয়, তাহলে আমরা সেই পরিস্থিতি মেনে নেব।’

এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানানো হয়নি।

This post was viewed: 8

আরো পড়ুন