সরকারি বিশ্ববিদ্যালয়ে কম খরচে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ ইউজিসির

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত বাজারমূল্যের তুলনায় অর্ধেকেরও কম দামে সৌরবিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগভিত্তিক নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরিকল্পনার প্রথম ধাপে ৩১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ইউজিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার কমিশনে অনুষ্ঠিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ […]
চট্টগ্রামের বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০টি পদক্ষেপ

টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলায় উদ্ভূত সংকট মোকাবিলায় ১০টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ধার তৎপরতা জোরদার, ত্রাণ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগকবলিত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ, উদ্ধার, […]
স্পেনে দাবানলে পালাতে গিয়ে নিহত ১১, নিখোঁজ ১৯

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল থেকে রক্ষা পেতে এলাকা ছাড়ার চেষ্টা করতে গিয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে। আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও […]
ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চায় ইসরায়েল, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে পুনরায় হামলা চালাতে আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির অপেক্ষায় রয়েছে দেশটি। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, জেরুজালেমের কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে […]
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ২৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে। শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, […]
বিদেশ সফরে মোদির একের পর এক সম্মাননা, কূটনৈতিক অর্জনের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি নিয়েই বেশি প্রশ্ন

বিদেশ সফরে প্রায় প্রতিবারই নতুন কোনো আন্তর্জাতিক সম্মাননা নিয়ে দেশে ফিরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১২ বছরে তিনি ৩০টিরও বেশি বিদেশি পুরস্কার ও রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন। তবে এসব স্বীকৃতি ভারতের কূটনৈতিক সাফল্যের প্রতিফলন, নাকি প্রধানমন্ত্রীকে ঘিরে ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি নির্মাণের অংশ- তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশ্লেষক। তাদের মতে, সাম্প্রতিক কিছু ঘটনায় এসব সম্মাননা সম্মানের […]
১৫ রোগী হত্যায় জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, প্রমাণ লোপাটে আগুন দেওয়ার অভিযোগ

জার্মানিতে ১৫ জন রোগীকে হত্যার দায়ে এক প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ জুলাই) বার্লিনের একটি আদালত ৪১ বছর বয়সী ওই চিকিৎসককে দোষী সাব্যস্ত করেন। আদালতে প্রমাণিত হয়, ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে তিনি ১২ জন নারী ও ৩ জন পুরুষ রোগীকে হত্যা করেছেন। খবর বিবিসির। প্রসিকিউটররা জানিয়েছেন, চিকিৎসকের […]
শেরেবাংলা নগর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. হাকিম বাবু (৩২), মো. আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী […]
লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পরিবহন, বন্দর, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন। বৈঠকে […]
খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড ইতিহাসের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। সংবাদ সংস্থা সেপাহ প্রকাশিত এক বিবৃতিতে আহমদ বাহিদি বলেন, ‘ন্যায়বিচারের পূর্ণ বাস্তবায়ন এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত জবাব নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুহত্যাকারী […]
যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা, গুলিবর্ষণ এবং বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। একই সঙ্গে কয়েকটি এলাকায় ঘরবাড়ি ধ্বংস ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এদিকে গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩২১ জনে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত […]
টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, দক্ষিণবঙ্গজুড়ে দুর্ভোগ

অবিরাম বৃষ্টিতে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। গত দুই দিনের বৃষ্টিতে বহু সড়ক পানির নিচে তলিয়ে গেছে, বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী কয়েক দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। […]
বৃত্তি পরীক্ষার ফল আগেই প্রকাশের ঘটনায় কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই ওয়েব পোর্টালে চলে যাওয়ার ঘটনায় সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফল যথাযথ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড […]
৫ নদীর ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের ৫টি নদীর ৯টি পর্যবেক্ষণ কেন্দ্রে নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বুলেটিনে বলা হয়েছে, বান্দরবানে সাঙ্গু নদীর পানি […]
খামেনির শেষকৃত্যে ৪ কোটির বেশি মানুষের অংশগ্রহণের দাবি, ন্যাটোর সমালোচনায় তেহরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ছয় দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে বিপুল জনসমাগম হয়। একই সময়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে এর বিভিন্ন অবস্থানের সমালোচনা করেছে তেহরান। আল জাজিরার […]
চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ […]
ট্রাম্পকে হত্যার পরিকল্পনার অভিযোগে ইরানকে দায়ী করল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান- এমন দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে এ–সংক্রান্ত গোয়েন্দা তথ্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ট্রাম্পের ইরান-সংক্রান্ত নীতিকে প্রভাবিত করার লক্ষ্যেই এমন […]
ফিলাডেলফিয়ায় নিহত বাংলাদেশি চিকিৎসকের জানাজা সম্পন্ন, দাফন হবে ভ্যাঙ্কুভারে

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক ডা. মাহফুজুল হকের জানাজা সম্পন্ন হয়েছে। নর্থইস্ট ফিলাডেলফিয়ায় জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফনের জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) জোহরের নামাজের পর নর্থইস্ট ফিলাডেলফিয়ার টাইসন মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এতে […]
ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়নি, আরও অভিযানের ইঙ্গিত নেতানিয়াহুর

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (৯ জুলাই) তিনি এ বক্তব্য দেন। একই সঙ্গে ইসরায়েলের সেনাপ্রধানও জানিয়েছেন, সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য […]
ইরানে রাতভর বিস্ফোরণের শব্দ, নতুন হামলার অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেলেও নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। ফলে বিস্ফোরণের উৎস ও কারণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা-সরকারি গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে […]