চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারখানার ভবন থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। এ সময় ভবনের ছাদে কয়েকজন মানুষ আটকা পড়ে থাকতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এতে ‘উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের’ ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ঘটনাস্থলে ৩৫টি অগ্নিনির্বাপণ যান এবং ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরকে চীনের ‘জুতার রাজধানী’ হিসেবে পরিচিত। শহরটি দেশটির অন্যতম প্রধান জুতা উৎপাদনকেন্দ্র।
This post was viewed: 4