Ridge Bangla

লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টায় বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

লিথুয়ানিয়া সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করার সময় বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সোমবার পোলিশ কর্তৃপক্ষ জানায়, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের একটি দল ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিল। অভিযানের সময় ট্রাকের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার পর আটক অভিবাসীদের লিথুয়ানিয়ায় ফেরত পাঠানো হবে।

পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর ভাষ্য, সীমান্তে অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তারা জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপদ রাখতে প্রয়োজনীয় সতর্কতা ও কার্যকর ব্যবস্থা অব্যাহত রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসী প্রবেশ ঠেকাতে গত বছরের গ্রীষ্মে পোল্যান্ড অস্থায়ী সীমান্ত নজরদারি চালু করে।

ইউরোপীয় ইউনিয়ন ও পোল্যান্ডের অভিযোগ, সীমান্ত দিয়ে অভিবাসীদের ঠেলে দিয়ে বেলারুশ ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ পরিচালনা করছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেলারুশ।

This post was viewed: 12

আরো পড়ুন