ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষের ট্রল মেনে নিতে না পেরে ফাঁস নিলেন সমর্থক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন আলী (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের পর প্রতিপক্ষের সমর্থকদের ট্রলে মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি সামনে এসেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন আলী ওই এলাকার হোসেন আলীর ছেলে। […]
লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টায় বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক

লিথুয়ানিয়া সীমান্ত অতিক্রম করে অনিয়মিতভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করার সময় বাংলাদেশিসহ ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সোমবার পোলিশ কর্তৃপক্ষ জানায়, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের একটি দল ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিল। অভিযানের সময় ট্রাকের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাদের […]
চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু, আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা

চীনের সঙ্গে সপ্তাহব্যাপী যৌথ আকাশ ও নৌ-মহড়া শুরু করেছে রাশিয়া। এ মহড়াকে ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হলেও ক্রেমলিন বলছে, এ আয়োজন কোনো দেশের বিরুদ্ধে নয় এবং এটি কারও জন্য হুমকি সৃষ্টি করবে না। সোমবার (৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, সোমবার থেকে চীনের চিংদাও […]
গাজার শাসন কমিটি বিলুপ্ত করল হামাস, টেকনোক্র্যাট প্রশাসনের পথ উন্মুক্ত

প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার শাসন পরিচালনাকারী নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার দেওয়া এ ঘোষণার মাধ্যমে গাজা পরিচালনায় প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির দায়িত্ব গ্রহণের পথ আরও সহজ হলো। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের এ সিদ্ধান্তের ফলে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব একটি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরের প্রক্রিয়া […]
মহারাষ্ট্রে টানা বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, ধস-বন্যায় বিপর্যস্ত মুম্বাই-পুনে

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ধস, বাড়ি ধস এবং পানিবন্দি পরিস্থিতিসহ বিভিন্ন দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুম্বাই ও পুনে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, পুনে জেলার একটি পাহাড় ধসে বেশ কয়েকটি বাড়ি মাটিচাপা পড়েছে। এতে অন্তত ৩০ জন আটকা […]
নিউমার্কেটে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ২৫ মামলায় ৪০ হাজার টাকা জরিমানা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ২৫টি মামলায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়েছে। সোমবার (৬ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিকেল ৩টা থেকে […]
টানা বর্ষণ ও জোয়ারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা দুই দিনের ভারী বৃষ্টি এবং জোয়ারের পানির প্রভাবে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলের প্রবল বর্ষণের পর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। এতে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃষ্টি শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই মুরাদপুর ও বহদ্দারহাট এলাকার রাস্তায় […]
মুন্সীগঞ্জে ইমামের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শিশুকন্যা নিখোঁজ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্ব বালিগাও এলাকায় একটি ভাড়া বাসা থেকে আসমা আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী, স্থানীয় একটি মসজিদের ইমাম মুহসিন উদ্দিন, তাদের একমাত্র শিশুকন্যাকে নিয়ে নিখোঁজ রয়েছেন। সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার আগে ইমাম মুহসিন উদ্দিন […]
বড় পর্দায় ব্রাজিলের খেলা দেখানোর প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

পটুয়াখালীর সদর উপজেলায় গ্রামবাসীর জন্য বড় পর্দায় ব্রাজিল ফুটবল দলের খেলা দেখানোর আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জহিরুল ইসলাম (২৪) নামে এক তরুণ। দুর্ঘটনার এক দিন পর সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে […]
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিজের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার একমাত্র ছেলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক […]
চাকরি ছাড়তে চাওয়ায় লক্ষ্মীপুরে কর্মচারীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুরে কর্মস্থলে দেরিতে আসাকে কেন্দ্র করে মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে দোকান মালিক কবির হোসেনের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি ছেড়ে দেওয়ার কথা বলায় ক্ষুব্ধ হয়ে তাকে আরও বেশি মারধর করা হয়। সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে কবির হোসেন সাংবাদিকদের কাছে সোহাগকে মারধরের বিষয়টি স্বীকার করেন। আহত সোহাগ বর্তমানে […]
কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় ৩ জনের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলীয় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক (জেলা ও […]
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় কেন্দ্র সচিবসহ ৯ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষকসহ মোট ৯ জনকে দায়িত্বে অবহেলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এর আগে ২ জুলাই উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে […]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ৬ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স […]
ন্যাটো সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন অস্ত্রচুক্তির ঘোষণা আসছে: রুটে

ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলো কয়েক বিলিয়ন ডলারের নতুন অস্ত্রচুক্তি ঘোষণা করবে। এর মাধ্যমে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা যে অগ্রগতি করেছে, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরতে চায়। মঙ্গলবার ৩২ সদস্যের সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ […]
দক্ষিণ ইউরোপে দাবানলের বিস্তার, নিরাপদ আশ্রয়ে হাজারো মানুষ

দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে ছড়িয়ে পড়া দাবানলে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে সোমবার অনুষ্ঠিতব্য ‘ট্যুর দ্য ফ্রান্স’-এর একটি ধাপে দর্শকদের উপস্থিতিও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এএফপি জানায়, পর্তুগাল, স্পেন, ফ্রান্স ও গ্রিসসহ বিভিন্ন দেশে শত শত দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দাবানলে এখন পর্যন্ত ২০ হাজার হেক্টরের […]
ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল, উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মে মাসের মাঝামাঝি প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এএফপি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোতে এখন পর্যন্ত ১ হাজার ৫৬১টি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫০৬ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী উগান্ডায় […]
তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এএফপি জানায়, সোমবার ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান নেতানিয়াহু। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি না, তাদেরকে (তুরস্ককে) […]
এক্সবক্স বিভাগে বড় পুনর্গঠন, প্রায় ৪,৮০০ কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

ব্যয় কমানো এবং এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এই সংখ্যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক কর্মীর প্রায় ২ শতাংশ। সোমবার প্রকাশিত ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এক্সবক্সের ইতিহাসে এটিই সবচেয়ে বড় পুনর্গঠন। আগামী অর্থবছরে শুধু গেমিং বিভাগ থেকেই প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে। একই সঙ্গে […]
যুক্তরাষ্ট্রই একমাত্র মিত্র নয়, ভারতের কথাও স্মরণ করালেন নেতানিয়াহু

ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র শুধু যুক্তরাষ্ট্র- মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের এমন মন্তব্যের জবাবে ভারতের নাম উল্লেখ করে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভারতও ইসরায়েলের অন্যতম বড় বন্ধু ও সমর্থক। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারতে ইসরায়েলের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। তিনি বলেন, “আমাদের আরও […]