Ridge Bangla

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট বা গ্রস রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ৬ জুলাই পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ একই সময়ে ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন