Ridge Bangla

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান না দেওয়ার আহ্বান নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রতি তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি না করার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বিদ্যমান সামরিক শক্তির ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এএফপি জানায়, সোমবার ফক্স নিউজের সকালের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান নেতানিয়াহু।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি না, তাদেরকে (তুরস্ককে) এফ-৩৫ যুদ্ধবিমান কিংবা তাদের যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন দেওয়া উচিত। কারণ এতে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হবে। এ ভারসাম্য মূলত ইসরাইলের আকাশসামরিক শ্রেষ্ঠত্ব এবং আমার মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের মাধ্যমে নিশ্চিত হয়।”

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন