Skip to main content

Ridge Bangla

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণের জন্য জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ওই ৩টি বই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণের নির্দেশ দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছিল।

This post was viewed: 15

আরো পড়ুন