Skip to main content

Ridge Bangla

বিগত সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাত সংকটে পড়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আগের সরকারের ভুল নীতির কারণে দেশের বিদ্যুৎ খাত সংকটে নিমজ্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।

সোমবার (৬ জুলাই) বিদ্যুৎ ভবনে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদনে পরনির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হওয়া। এ উদ্দেশ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনিন্দ্য ইসলাম অমিত আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা সম্ভব হবে।

রাজধানী ও গ্রামীণ এলাকার বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কারণে ঢাকার গুরুত্ব বেশি হলেও সরকার শহর ও গ্রামের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে চায়।

তিনি বলেন, “বিভিন্ন কারণেই ঢাকার গুরুত্ব বেশি, এটা আমরা অস্বীকার করতে পারব না। তবে, আমরা চাই শহর এবং গ্রামের মধ্যে বৈষম্য না থাকুক। বিভিন্ন কারণেই হয়তো বৈষম্য সব সময় দূর করা যায় না, কিন্তু আমরা এ ব্যাপারে সচেষ্ট আছি।”

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত যেসব চুক্তিতে রাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি, সেগুলো সরকার পর্যালোচনা করছে।

This post was viewed: 24

আরো পড়ুন