Ridge Bangla

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

সাভারে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা সমাবেশস্থলে ককটেলের বিস্ফোরণ ঘটায়।

ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

ককটেল বিস্ফোরণের পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

This post was viewed: 7

আরো পড়ুন