Skip to main content

Ridge Bangla

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না গাজীপুর-টাঙ্গাইলের কয়েকটি এলাকায়

গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় শিল্প, ক্যাপটিভ এবং সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

সোমবার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, জয়দেবপুর, গাজীপুর থেকে টাঙ্গাইলের কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে টাই-ইন কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর ডিভিশনের আওতাধীন জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর এবং মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহক এ সময় গ্যাস সুবিধা থেকে বিচ্ছিন্ন থাকবেন।

এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস গ্যাস।

This post was viewed: 19

আরো পড়ুন