সৌদি আরব সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
This post was viewed: 17