Skip to main content

Ridge Bangla

কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু, ভারী বৃষ্টির সতর্কতা আরও ২ দিন

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে একাধিক স্থানে পাহাড়ধসের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প ও শহর এলাকায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে উখিয়ার জামতলী, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন।

তথ্য অনুযায়ী, জামতলী ক্যাম্পে একই পরিবারের ৩ জন, কুতুপালং ক্যাম্পে ১ শিশু এবং বালুখালী ক্যাম্পে নারী ও শিশুসহ ৪ জন প্রাণ হারান।

এদিকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পাহাড়ধসে একই পরিবারের ৩ জন চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১ জনের মৃত্যু হয়।

স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী আরও ২ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

This post was viewed: 14

আরো পড়ুন