চট্টগ্রামের বন্দর থানার দুমপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বরিশালের আসাদুল ইসলাম (৫০)। তিনি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে কর্মরত ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, দুর্ঘটনার সময় দুজনই একটি মোটরসাইকেলে ছিলেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে আসাদুল ইসলামের ছেলেসহ স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাওসার জানান, একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে যান। এরপর পেছন থেকে আসা আরেকটি লরি তাদের চাপা দেয়। তার দাবি, দুটি লরি ওভারটেক করার প্রতিযোগিতায় ছিল। তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত লরিটির চালক কম বয়সী ছিলেন।