অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

প্রখ্যাত গবেষক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার (৫ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জানা গেছে, দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মিরপুরের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন […]
হোদেইদায় হুথিদের হামলায় ১৪ সরকারি সেনা নিহত

ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার এ তথ্য জানিয়েছেন। এডেন থেকে বার্তা সংস্থা এএফপির পাঠানো খবরে বলা হয়েছে, শনিবার ভোরে হোদেইদার দক্ষিণে হায়স জেলায় কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করতে সক্ষম হয়। ওই […]
ট্রাম্পের আঙ্কারা সফর ঘিরে যুদ্ধবিমান ইঞ্জিন পাওয়ার আশায় তুরস্ক

ন্যাটো সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আঙ্কারা সফরকে কেন্দ্র করে তুরস্কের প্রত্যাশা বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, এ সফরের ফলে তুরস্কের জন্য এফ-১১০ যুদ্ধবিমান ইঞ্জিন সংগ্রহের পথ সহজ হতে পারে। তবে দীর্ঘদিনের এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি নিয়ে দুই দেশের বিরোধের দ্রুত সমাধানের সম্ভাবনা কম। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ৭ ও ৮ […]
নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

নৌবাহিনীতে যুক্ত হতে যাওয়া নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ৫ হাজার টন ধারণক্ষমতার ডেস্ট্রয়ার থেকে কৌশলগত […]
যশোরে গাড়ির গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

যশোরে একটি প্রাইভেট কারের ড্যাশবোর্ড ও রানিং বোর্ডের গোপন চেম্বার থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বেনাপোলের ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ২টি মোবাইল ফোন। শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার হামিদপুর […]
মুহুরী নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ২০ ঘণ্টা পর

ফেনীর মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের পাশের মুহুরী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. সাকিবের (২৪) বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তিনি মোহাম্মদ আলী হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে চট্টগ্রাম […]
দেড় মাসেও চালু হয়নি খুমেক হাসপাতালের ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার

আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার দেড় মাস পার হলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার এখনো চালু করা সম্ভব হয়নি। সংস্কারকাজ শেষ না হওয়ায় নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম ব্যাহত হলেও জরুরি রোগীদের অপারেশন সেবা অব্যাহত রয়েছে। চলতি বছরের ২০ মে ভোরে হাসপাতালের চারতলা ভবনের তৃতীয় তলায় পুরোনো নিবিড় পরিচর্যা ইউনিটসংলগ্ন একটি স্টোররুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট […]
শরীয়তপুরে সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ, ভিডিও ভাইরাল

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া সখিপুর থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন। […]
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কলেজের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল; অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের পরীক্ষার্থীদের ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে গাফিলতির প্রমাণ পাওয়ায় কলেজটির এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৪ জুলাই) ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান এবং মাধ্যমিক […]
টাঙ্গাইলে দম্পতিকে লাঠিপেটার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জমি ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এক দম্পতিসহ কয়েকজনকে প্রকাশ্যে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিভাস সরকার নুপুরের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, চেয়ারম্যানের হাতে থাকা একটি […]
স্বর্ণ চুরির মামলায় দুই পুলিশ সদস্যসহ ৪ জন কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযানের নামে স্বর্ণালংকার চুরির অভিযোগে গ্রেফতার দুই পুলিশ সদস্যসহ ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। শনিবার (৪ জুলাই) রাতে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. […]
লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলির অভিযোগ, নাতি পলাতক

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আশিক পলাতক রয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নজরুল […]
পদ্মায় ধরা ৩৫ কেজির কাতল বিক্রি ৭৩ হাজার ৫০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে পদ্মা নদীতে ধরা পড়া ৩৫ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ ৭৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। জানা গেছে, ভোরে জেলে জমির হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর দৌলতদিয়া কলাবাগান এলাকায় জাল ফেললে বড় আকারের কাতলটি ধরা পড়ে। […]
খরা ও অতিরিক্ত পানি উত্তোলনে তুরস্কে বাড়ছে রহস্যময় সিঙ্কহোল

দীর্ঘস্থায়ী খরা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং অপরিকল্পিত কৃষিকাজের কারণে তুরস্কের মধ্যাঞ্চলের কোনিয়া অঞ্চলে দ্রুত বাড়ছে বিশাল আকৃতির ভূমিধস বা সিঙ্কহোল। বিশেষজ্ঞদের আশঙ্কা, এ প্রবণতা অব্যাহত থাকলে দেশটির কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তুরস্কের ‘শস্যভাণ্ডার’ হিসেবে পরিচিত কোনিয়া অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমিতে একের পর এক গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। দেশটির দুর্যোগ […]
স্বামীকে বাঁচাতে সাপের বিষ মুখে টেনে নিজেই হাসপাতালে ভর্তি স্ত্রী

বিষধর কোবরার কামড়ে আহত স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজেই বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এক নারী। টেলিভিশনে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে তিনি স্বামীর ক্ষতস্থান থেকে মুখ দিয়ে বিষ বের করার চেষ্টা করেন। পরে স্বামী-স্ত্রী দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে। চীনের জিমু নিউজের বরাতে জানা গেছে, ইউনানের ইউয়ানইয়াং কাউন্টিতে মাঠে […]
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫০৮

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের […]
মুগদায় বিষপানে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় বিষপানে মরিয়ম আক্তার সুবর্ণা (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তিনি বিষপান করেন। শনিবার (৪ জুলাই) সকালে মুগদা থানাধীন একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক […]
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা […]
আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপিকা সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে পুলিশ। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন […]
সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে এসব প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য এবং জনসচেতনতামূলক বার্তাকে স্পষ্টভাবে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান […]