Ridge Bangla

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩০১

লেবাননে গত ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে, লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই এলাকায় গোলাগুলির পাশাপাশি ড্রোনের কার্যক্রমও লক্ষ্য করা গেছে।

শুক্রবার ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা অঞ্চলে তাদের সেনাদের ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওই চুক্তি সইয়ের পরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

This post was viewed: 11

আরো পড়ুন