ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩০১

লেবাননে গত ২ মার্চ থেকে চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এ সময় আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিকে, লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই এলাকায় গোলাগুলির পাশাপাশি ড্রোনের […]
ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুষিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ বাকবিতণ্ডার জেরে এক যুবককে ঘুসি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। পরিবার ও […]
গাজার ৯০ শতাংশ এলাকা ধ্বংস, ইসরায়েলের নিয়ন্ত্রণে ৮০ শতাংশ

গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে ভূখণ্ডটির প্রায় ৮০ শতাংশ অংশ বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে। প্রতিবেদন অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত ৭৩,০৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১,৫০০ জনই শিশু। দীর্ঘদিনের হামলায় গাজার আবাসিক এলাকা, অবকাঠামো ও জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত […]
দুধকুমার নদে ভেসে এলো নারীর মরদেহ, ভারতীয় নাগরিক বলে ধারণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে ভেসে আসা মরদেহটি ভারতীয় এক নারীর হতে পারে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার দুধকুমার নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে […]
৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’, ব্যাখ্যায় যা বললেন কৃষি কর্মকর্তা

সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে প্রায় ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করায় আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন […]
বিদ্যালয়ের কক্ষে মদ্যপ অবস্থায় প্রধান শিক্ষক, ভিডিও ছড়িয়ে পড়তেই শোকজ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘটনার জেরে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ। ঘটনাটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ে ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা […]
সরকারি সাইকেল নাতনিকে দেওয়ার ঘটনায় উপজেলা আমিরের পদ হারালেন জামায়াত নেতা

সরকারি বরাদ্দের সাইকেল জালিয়াতির মাধ্যমে নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা জামায়াতের নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দায়িত্ব পাওয়া আজিজুর রহমান এর আগে […]
বিচারক দম্পতির বাসায় চুরি: স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুই গৃহকর্মীও রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তথ্য অনুযায়ী, বিচারক আহমাদুল কবির সাকিল ও বিচারক নুসরাত জেরিন জেনী প্রায় ৭ মাস ধরে জামালপুর শহরের আমলাপাড়া এলাকার একটি ভাড়া […]
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মাথার খুলি ও খণ্ডিত কঙ্কাল

রংপুরের তারাগঞ্জ উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাশে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে মানুষের মাথার খুলি ও পচে যাওয়া একটি মরদেহের খণ্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় সেচ ক্যানেলের পাশের জমিতে কয়েকজন কৃষক কাজ […]
৩ সন্তান রেখে ইমামের সঙ্গে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় মায়ের অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তানকে বাড়িতে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে কানাডাপ্রবাসীর স্ত্রী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালও সঙ্গে নিয়ে যান। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে […]
প্রাইভেট হাসপাতালে রোগী দেখতে গিয়ে সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

অফিস চলাকালে সরকারি দায়িত্বে থাকার কথা থাকলেও একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে […]
কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ৮ দিন পর ছেলেকে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলাবাগানে নিয়ে নিজ মাকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৮ দিন পর ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, উপজেলার কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়। বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ এবং অনুসন্ধানের একপর্যায়ে নিহত নারীর পরিচয় শনাক্ত […]
ইরানকে কটাক্ষ করে ট্রাম্পের মন্তব্য, ‘খামেনির দাফনের জন্য ৭ দিন সময় দিয়েছি’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ‘ভালো মানুষ’ বলেই খামেনির দাফনের জন্য ইরানকে ৭ দিনের সময় দিয়েছে। শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান এখন সমঝোতায় আগ্রহী। একই সঙ্গে তিনি খামেনিকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমরা ভালো […]
দাবদাহে এক মাসে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রাণহানি ৩,৭০০

ইউরোপজুড়ে চলমান তীব্র দাবদাহে গত এক মাসে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩,৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব এবং সময়ের সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেদন অনুযায়ী, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যসেবার ওপরও […]
বিকাশ ব্যবসায়ী হত্যা: মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা মামলার মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ধারাবাহিক তদন্ত ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা ফতুল্লা মডেল থানায় […]
আইনি জটিলতায় বন্দরে আটকে ৩০৪ গাড়ি, নষ্ট হচ্ছে প্রায় ১০০ কোটি টাকার সম্পদ

আইনি জটিলতার কারণে চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ৩০৪টি আমদানিকৃত গাড়ি। এর মধ্যে ১০৮টি গাড়িকে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। তবে উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকায় সেগুলো স্ক্র্যাপও করতে পারছে না চট্টগ্রাম কাস্টমস হাউজ। ফলে বছরের পর বছর পড়ে থেকে গাড়িগুলো ক্রমেই নষ্ট হচ্ছে। চট্টগ্রাম […]
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন পোল্যান্ডপ্রবাসী ছেলে

মায়ের দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করতে ব্যতিক্রমী আয়োজন করেছেন পোল্যান্ডপ্রবাসী ওয়াসিম মুন্সি। বিদেশে ব্যবসায় সফল হওয়ার পর দেশে ফিরে তিনি শুক্রবার দুপুরে সড়কপথের পরিবর্তে হেলিকপ্টারে মাকে সঙ্গে নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নন্দিরচর গ্রামের বাড়িতে পৌঁছান। এ ঘটনাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দিরচর গ্রামের কাদের মুন্সির ছেলে ওয়াসিম […]
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

ঢাকা-বরিশাল মহাসড়কের একটি অংশে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের যাত্রী ছাড়াও ট্রাকের চালক ও হেলপার রয়েছেন। শনিবার (৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে […]
সীমান্তে বিএসএফের লাইট নিভতেই পুশইন শঙ্কা, লাঠিসোঁটা হাতে পাহারায় গ্রামবাসী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কয়েক দফা সীমান্তের লাইট বন্ধ করে দেওয়ায় পুশইনের আশঙ্কা তৈরি হয়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা ও টর্চলাইট নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন। একই সময়ে সীমান্তে টহল ও সদস্যসংখ্যা বাড়িয়ে সতর্ক অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে চাকপাড়া সীমান্তে এ ঘটনা […]
পাবনায় যুবলীগের সাবেক নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভের মুখে ছেড়ে দিল পুলিশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যুবলীগের এক সাবেক নেতাকে আটকের পর তাকে মুক্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন প্রায় ৩০০ গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর আটক রিপন সরকারকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের […]