Ridge Bangla

দুধকুমার নদে ভেসে এলো নারীর মরদেহ, ভারতীয় নাগরিক বলে ধারণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, নদীর স্রোতে ভেসে আসা মরদেহটি ভারতীয় এক নারীর হতে পারে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার দুধকুমার নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুপুরে স্থানীয় বাসিন্দারা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, মরদেহটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দুধকুমার নদ দিয়ে ভারত থেকে নেমে আসা পানির স্রোতের সঙ্গে এটি ভেসে এসেছে বলে স্থানীয়দের ধারণা।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারত থেকে ভেসে এসেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

This post was viewed: 4

আরো পড়ুন