নোয়াখালীর চাটখিল উপজেলায় ৩ সন্তানকে বাড়িতে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে কানাডাপ্রবাসীর স্ত্রী চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিখোঁজ ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ওই নারী বাড়ি থেকে বের হওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামালও সঙ্গে নিয়ে যান। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিখোঁজ নারীর স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। এদিকে, ঘটনার পর তার মা মেয়েকে ফিরে পাওয়ার দাবি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে সংশ্লিষ্ট মসজিদের ইমামের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
This post was viewed: 4