Ridge Bangla

বিকাশ ব্যবসায়ী হত্যা: মূলহোতাসহ ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী মোতালেব হোসেন হত্যা মামলার মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ধারাবাহিক তদন্ত ও অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে শহরের জামতলা হাজী ব্রাদার্স রোডসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাশ থেকে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বজনরা ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়। এরপর অভিযানে মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তদন্ত এখনও চলমান রয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

This post was viewed: 3

আরো পড়ুন