Ridge Bangla

জুনে ইউক্রেনের ৩৮ হাজারের বেশি সেনা হতাহত, দাবি রুশ সামরিক বিশ্লেষকের

চলতি বছরের জুন মাসে ইউক্রেনের ৩৮ হাজার ৩২৫ জন সেনাসদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো। বুধবার রুশ বার্তা সংস্থা তাসের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মারোচকোর দাবি, গত মাসজুড়ে ইউক্রেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অভিযানের ফলে এসব হতাহতের ঘটনা ঘটেছে। তাঁর হিসাব অনুযায়ী, হতাহতদের মধ্যে ইউক্রেনীয় সেনার পাশাপাশি বিদেশি ভাড়াটে যোদ্ধারাও রয়েছেন।

তিনি আরও বলেন, জুন মাসে ইউক্রেনীয় বাহিনী সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রুশ বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক গ্রুপের অভিযানে। ওই এলাকায় ৮ হাজার ৯২০ জন সেনা ও ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে তাঁর দাবি। এছাড়া দক্ষিণাঞ্চলীয় সামরিক গ্রুপের অভিযানে ৭ হাজার ৬৬৫ জন, মধ্যাঞ্চলীয় গ্রুপের অভিযানে ৭ হাজার ৪৩০ জন এবং পূর্বাঞ্চলীয় গ্রুপের অভিযানে ৬ হাজার ২১০ জন হতাহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

রুশ সামরিক বিশ্লেষকের ভাষ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় সামরিক গ্রুপের অভিযানে ৪ হাজার ৩৪০ জন এবং দিনিপ্রো সামরিক গ্রুপের অভিযানে আরও ৩ হাজার ৭৬০ জন ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধা হতাহত হয়েছেন।

তবে এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাধীনভাবে হতাহতের এই পরিসংখ্যানও যাচাই করা সম্ভব হয়নি।

This post was viewed: 3

আরো পড়ুন