ভারতের পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণব্যবস্থায় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনের মাধ্যমে ৭৭টি মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ৭৭টি সম্প্রদায় আর ওবিসি সংরক্ষণের সুবিধা পাবে না। সরকারের দাবি, ওবিসি তালিকা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ধর্ম নয়, সামাজিক ও শিক্ষাগত অনগ্রসরতার মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের ভাষ্য, পূর্বের তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে বিভিন্ন আইনি ও প্রশাসনিক প্রশ্ন ওঠার পর নতুন করে পর্যালোচনা করা হয়েছে। সেই পর্যালোচনার ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই পদক্ষেপের ফলে বহু মানুষ সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হবেন। অন্যদিকে সরকার বলছে, সংবিধান ও আদালতের নির্দেশনা অনুসরণ করেই নতুন আইন কার্যকর করা হয়েছে।