আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে উপপরিদর্শক মাহফুজুর রহমানের নেতৃত্বে গুলশান থানার একটি দল গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুকুর রহমানকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
This post was viewed: 5